কোম্পানীগঞ্জের হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজে,নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলার হাজারীহাট
হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে,হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি হাজী নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মো: কামাল পারভেজ,হাজারীহাট আলিম মাদ্রাসার সভাপতি এস এম রফিক খাঁন,চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ।
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মো: আইয়ুব আলী,হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান আহমেদ চৌধুরী বাবুল,
হাইস্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মো: হুমায়ুন কবির শাহাজাদা, এনামুল হক হকসাব,খুরশীদ আলম, শিক্ষক প্রতিনিধি জিল্লুর রহমান টিপু,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক,শাপলার ডগি স্পোর্টিং ক্লাবের সভাপতি তৌফিকুল ইসলাম তারেক প্রমূখ।
