বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন ব্যারিস্টার খাজা তানভীর


 বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন ব্যারিস্টার খাজা তানভীর




ইমাম হোসেন খাঁন : কোম্পানীগঞ্জ প্রতিনিধি।




নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দের পর।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মরহুম খাজা আবুল খায়েরের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নোয়াখালী-৫ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের এমপি প্রার্থী ও সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। 


শুক্রবার দুপুর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা 

মরহুম খাজা আবুল খায়েরের কবর জিয়ারত শেষে জনসংযোগে নামেন তিনি। পরে নির্বাচনী পথসভায় ভোটারদের আবেগঘন এক আহ্বান জানান ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। 



গণসংযোগকালে স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ বলেন, দল আমাকে এ আসনে মনোনয়ন দিয়েছে। আমি সব সময় আপনাদের সেবা করে আপনাদের সঙ্গেই থাকতে চাই। সে জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি। আর আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন।



তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন আর মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন কাজ করতে চাই। আপনারা আমাকে দোয়া করবেন এবং ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আর নারী ও তরুণদের লাঙ্গল প্রতীকে

ভোটদানের জন্য উদ্বুদ্ধ করবেন। যাতে তারা কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে।




তিনি আরো বলেন,মুছাপুর ক্লোজার প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে। আনুমানিক ৯১১ কোটি টাকার বাজেটে প্রি একনেকের অনুমোদনও পাওয়া গেছে। 


বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একনেকের চূড়ান্ত অনুমোদনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। একনেকে উপস্থাপন হলেই প্রকল্পটি অনুমোদন পাবে বলে আমরা আশাবাদী। 


শুরু থেকেই সরাসরি তদারকি ও উদ্যোগ গ্রহণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা  মাননীয় উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। 


২০২৪ সালের সেপ্টেম্বর মাসে  ব্যারিস্টার খাজা তানভীর আহমেদের অনুরোধে তিনি নোয়াখালী সরেজমিনে পরিদর্শন করেন। এরপর থেকে তিনি প্রকল্পটির জন্য সরকারের উচ্চপর্যায়ে ধারাবাহিকভাবে তদবির চালিয়ে যাচ্ছেন।


Post a Comment

Previous Post Next Post