চরহাজারী ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আল আমিন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা করেছেন। আল আমিন।
আল আমিন, মরহুম আবু তাহের মেম্বারের সুযোগ্য সন্তান।তিনি চরহাজারী ইউনিয়নের
১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন, বর্তমানে
মজিদিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
মেম্বার প্রার্থী আল আমিন বলেন, সামাজিক এবং এলাকার উন্নয়ন মূলক কর্মকাণ্ড করে আসছি। এর পাশাপাশি যদি আপনাদের দোয়া ও সমর্থন পেয়ে এই ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হতে পারি, তাহলে এলাকার উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা রাখতে পারবো বলে আমার ধীর বিশ্বাস। মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব মডেল ওয়ার্ড গড়ে তুলতে কাজ করে যাবো। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।
