রংমালা আদর্শ স্কুল এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে সুধিজনদের সাথে মতবিনিময়

 রংমালা আদর্শ স্কুল এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে সুধিজনদের সাথে মতবিনিময় 








নোয়াখালীর কোম্পানীগঞ্জের রংমালা আদর্শ স্কুল এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে এলাকার বিশিষ্টজনদের সাথে স্কুল কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 






শনিবার দুপুর ১১ টায় উপজেলার রংমালা আদর্শ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে, স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি মৌলভী এসএম জামাল উদ্দিন,মাষ্টার শেখ ফরিদ আহমেদ,প্রতিষ্ঠাতা সদস্য ছানা উল্যাহ,স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাওলানা শেখ ফরিদ,রংমালা আদর্শ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আহমদ উল্যাহ,অভিভাবক সদস্য আবদুস সাত্তার, রংমালা দারুল সুন্নাহ মডেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ওয়াছিম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদ উল্যাহ খোকন,মুছাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ সোহেল,মা কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন,স্বাগত বক্তব্য রাখেন রংমালা আর্দশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খুরশিদ আলম, পবিত্র কোরআন তেলোয়াত, সিনিয়র শিক্ষক কামরুল হোসাইন।অনুষ্ঠানের সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আবু হাসানাত।

Post a Comment

Previous Post Next Post