ছবির ব্যক্তি : মাদক কারবারিকে আটককারী ও যুবনেতা আল আমিন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৪২ পিস ইয়াবাসহ পিয়াস নামের এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করায়, মাদক কারবারি পিয়াস ও তার পরিবারের লোকজন চরহাজারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আল আমিনকে হুমকি প্রদান করে এবং রাতে আল আমিনের বসত ঘরে চুরির অভিযোগ উঠেছে। এঘটনায় গত বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) আল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা চোর বা চোরদের অজ্ঞাতনামা আসামী করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (৬সেপ্টেম্বর) রাত ১০ টার সময় চরহাজারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিপিডিবি অফিস সংলগ্ন মাইলওয়ালা বাড়ীর দরজায় ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিয়াসকে আল আমিন ও স্থানীয় বাসিন্দাসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে আটক করে পুলিশে সোপর্দ করেন।পিয়াসকে আটক করার পর পিয়াস ও তার পরিবারের সদসগণ আল আমিনের উপর ক্ষিপ্ত হইয়া তাকে দেখে নেয়ার হুমকি প্রদান করে।
এরই দারাবাহিকতায় রোববার(৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে অর্থাৎ সোমবার(৭ সেপ্টেম্বর)রাত ১ টার সময় রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে গেলে।ভোর ৫ টার সময় ঘুম হইতে জাগ্রত হইয়া দেখে ঘরের পিছনের দরজা খোলা,ওয়ারড্রোর, আলমারির তালা ভাঙ্গা অবস্থায় আছে।আলমারি ও ওয়ারড্রয়ারে থাকা বাড়ীর মূল দলিলপত্র, কাপড়-চোপড়,মুল্যবান জিনিসপত্র ঘরের মেঝোতে এদিক-সেদিক ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
আলমারিতে থাকা আল আমিনের ফুফাতো ভাইয়ের ইট খরিদের জন্য প্রবাস থেকে পাঠানো ৫০হাজার টাকা ও তার পরিবারের ৪ জনের ৪ টি এন্ডুয়েট মোবাইল ফোন সেট মূল্য ১লক্ষ ৯৫ হাজার টাকা নিয়ে যায়।
এবিষয়ে বক্তব্য নেয়ার জন্য কোম্পানীগঞ্জ থানার অফিসার ও মামলার তদন্তকারী কর্মকর্তা কাউছারকে তার মোবাইল নাম্বারে কল দিলে উনি কল রিসিভ না করায় বক্তব্য নেয় সম্ভব হয়নি
