চরপার্বতী ইউনিয়নে মামুন মেম্বারের উদ্যোগে
ইফতার মাহফিল
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি সদস্য নুর আলম মামুনের উদ্যোগে প্রায় চার শতাধিক মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদ।
এসময় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও সমাজ সেবক শাহ আলম, হাফেজ আবুল খায়ের, সাবেক ছাত্রনেতা সামসুদ্দীন, আতিকুর রহমান, নজরুল ইসলাম, যুবনেতা হাসান আল মামুন, নাজমুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।
উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান, এনসিপি নেতা মামুন নায়েক, কুয়েত প্রবাসী হেলাল, ব্যাংকার আবুল বাসার, দুবাই প্রবাসী সাইফুল প্রমূখ।
আয়োজক ইউনিয়ন পরিষদের মেম্বার নুর আলম মামুন বলেন, এমন আয়োজনের মূল উদ্দেশ্য হলো সমাজের দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষকে একত্রিত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসা বৃদ্ধি করা। তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
