কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের অংশগ্রহণে এক আন্তরিক চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে বসুরহাট বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই চা-চক্রে স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাব পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি এহছানুল আলম খসরু, দৈনিক আমার দেশ পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি এ.কে.এম আনোয়ার তোহা, দৈনিক ইত্তেফাক পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি জাফর উল্যাহ পলাশ, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন রাসেদ, দৈনিক মানবজমিন পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দিন খোকন, দৈনিক সমকাল পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. তবিবুর রহমান টিপু, দৈনিক যুগান্তর পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. শরফুদ্দিন শাহীন এবং দৈনিক জবাবদিহি পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি নুরনবী আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. ছালাউদ্দিন, দৈনিক খবরের কাগজ পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু নাছের, দৈনিক সময়ের আলো পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি রমজান আলী রানা, দৈনিক গণমুক্তি পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি ইমাম হোসেন খান এবং দৈনিক খবরপত্র পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. সিরাজ উল্যাহ।
চা-চক্রটি ছিল এক প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা, যেখানে সাংবাদিকরা ভবিষ্যতে পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
